ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অ্যালমনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DRMC AAA) ঈদ উদযাপন এবং বিশ্বকাপ ম্যাচ দেখার আসর ২০২৬
প্রকাশিত:
২১ জুন ২০২৬ ১৭:৫৭
আপডেট:
২১ জুন ২০২৬ ১৯:৩৬
সিডনি, অস্ট্রেলিয়া —
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অ্যালমনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DRMC AAA) আয়োজিত Eid Celebration & World Cup Watch Party 2026‑এর নিবন্ধন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে ১৪০ জন অংশগ্রহণকারী নিবন্ধন সম্পন্ন করেছেন, যা প্রবাসী রেমিয়ান কমিউনিটির অসাধারণ সাড়া ও ঐক্যের প্রতিফলন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে:
রবিবার, ২৮ জুন ২০২৬, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা, Red Rose Function Centre, Sydney
এই বিশেষ আয়োজনে থাকবে—
* ঈদ উদযাপন, মিলনমেলা ও পারিবারিক বন্ধন
* FIFA World Cup 2026 ম্যাচ দেখার আয়োজন: Argentina vs Jordan
* রেমিয়ান পরিবার, বন্ধু ও শিশুদের জন্য আনন্দঘন সময় কাটানোর সুযোগ
নিবন্ধন ও ফি:
* প্রাপ্তবয়স্ক: $25
* শিক্ষার্থী ও শিশু (৬–১২ বছর): $10
* নিবন্ধন: DRMC AAA‑এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে
সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে—
ভেন্যুর আসনসংখ্যা সীমিত হওয়ায় নিবন্ধন শিগগিরই বন্ধ হয়ে যাবে। যারা এখনো নিবন্ধন করেননি, তাঁদেরকে আজই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে। সক্ষমতা পূর্ণ হলে অতিরিক্ত অংশগ্রহণকারী গ্রহণ করা সম্ভব হবে না।
DRMC AAA সকল রেমিয়ান, তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে অব্যাহত সমর্থন, ভালোবাসা এবং ঐক্যের জন্য। এক বিজ্ঞপ্তিতে সংগঠনের অফিস বেয়ারার ইশতিয়াক আহমেদ জানিয়েছেন যে, আমরা অপেক্ষায় আছি সকল রেমিয়েন ও তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ও বিশ্বকাপের উত্তেজনা ভাগ করে নেওয়ার। ইতোমধ্যে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: