রিপোর্টঃ সৈয়দ ইসতিয়াক আহমেদ
সিডনি, ২ মে ২০২৬: অস্ট্রেলিয়ায় প্রবাসী রেমিয়ানদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সিডনির Rydges Parramatta–তে অনুষ্ঠিত হলো Dhaka Residential Model College Alumni Association Australia (DRMC AAA)–এর আনুষ্ঠানিক উদ্বোধন। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজন প্রবাসী রেমিয়ানদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সংগঠিত শক্তির নতুন অধ্যায় সূচনা করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সাফায়েত সিদ্দিকী সিয়াম ও গীতা পাঠের মাধ্যমে বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় রেমিয়ানদের অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধ তুলে ধরা হয়। সঞ্চালনায় ছিলেন নাফিস ইমতিয়াজ।
উদ্বোধনী বক্তব্যে খন্দকার মন্জুরুল খালেদ সোহাইল DRMC AAA–এর লোগো ও অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন করেন এবং সংগঠনের উদ্দেশ্য, নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর জেনারেল সেক্রেটারি সোলায়মান দেওয়ান দানি সংগঠনের মিশন–ভিশন ও প্রবাসী রেমিয়ানদের জন্য এই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
সংবিধান প্রণয়ন প্রক্রিয়া নিয়ে অফিস বেয়ারার সৈয়দ ইসতিয়াক আহমেদ বলেন, DRMC AAA সকল রেমিয়ানের সম্মিলিত উদ্যোগ, এবং সংবিধান হবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক। ট্রেজারার মাহবুব আবদুল্লাহ আর্থিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
“Prosperity and Future of the Young Remians” শীর্ষক বক্তব্যে রাসেল মাজিদ তরুণদের শিক্ষা, নেতৃত্ব ও ক্যারিয়ার উন্নয়নে DRMC AAA–এর ভূমিকা তুলে ধরেন এবং mentorship ও skill development–কে অগ্রাধিকার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
নাফিজ রহমান আসন্ন কার্যক্রম উপস্থাপন করেন—মেম্বারশিপ সুবিধা, ক্রীড়া ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী, গ্র্যান্ড রিইউনিয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন শিক্ষার্থীদের সহায়তা ও কমিউনিটি সার্ভিসসহ নানা উদ্যোগ।
প্রেসিডেন্ট ড. হালিম চৌধুরী ব্যক্তিগত মতভেদ ভুলে সকল রেমিয়ানকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং DRMC AAA–কে একটি অন্তর্ভুক্তিমূলক ও ভ্রাতৃত্বনির্ভর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা শুভেচ্ছা বার্তা পাঠান। তাদের মধ্যে ছিলেন— ইসতিয়াক আহমেদ (হিমেল), কাউন্সেলর ও অ্যাক্টিং হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশন নিউ জিল্যান্ড; ডঃ মইনুল হক নবীন, সিনিয়র লেকচারার, Deakin University; ডঃ হায়দার আলি প্রামানিক, ভাইস প্রিন্সিপাল (Academic Building 2), DRMC; মিসেস ফাতেমা জোহরা, ভাইস প্রিন্সিপাল (Senior), DRMC; মিসেস সাবেরা সুলতানা, ভাইস প্রিন্সিপাল (Senior), DRMC। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. খাইরুল চৌধুরী, মুহিবল আলম, এলান খান, ইমরান হোসেনসহ অনেকে।
প্রোফাইল ছবি ও গ্রুপ ফটোশুট ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, যা রেমিয়ানদের প্রজন্মান্তরের বন্ধনকে দৃশ্যমান করে তোলে। এছাড়াও তাহমিদ অরিত্রোর প্রস্তুত করা গ্রাফিক ও প্রেজেন্টেশন সবার দৃষ্টি আকর্ষণ করে, যা অনুষ্ঠানের উপস্থাপনাকে আরও পেশাদার ও প্রাণবন্ত করে তোলে।
সুস্বাদু খাবার, আড্ডা ও স্মৃতিচারণে পুরো সন্ধ্যা পরিণত হয় এক উষ্ণ মিলনমেলায়। DRMC AAA জানায়, প্রবাসী রেমিয়ানদের ঐক্য, সম্পৃক্ততা ও সামাজিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: