সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের বর্ণাঢ্য বাংলা নববর্ষ উদ্‌যাপন

প্রকাশিত:
৩ মে ২০২৬ ২১:১৭

আপডেট:
৩ মে ২০২৬ ২২:০৪

ছবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের বর্ণাঢ্য বাংলা নববর্ষ উদ্‌যাপন
অস্ট্রেলিয়ার সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২ মে (শনিবার) সিডনির কাসুলা পার্কল্যান্ডসে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার-পরিজন সহ ১০০ জনেরও বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
 
অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার, আনন্দঘন মিলনমেলা এবং আন্তরিক মতবিনিময়ের সুযোগ। বিশেষ করে নবাগত শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময় প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতা ও বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
এতে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যসহ বহু সিনিয়র অ্যালামনাই উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সবাই একসঙ্গে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন এবং পারস্পরিক সৌহার্দ্য আরও গভীর করেন।
 
আয়োজকরা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও সংরক্ষণ করতে এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
 
দিনব্যাপী এ অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীদের কাছে এটি এক আনন্দঘন স্মৃতি হয়ে থাকবে। সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের বর্ণাঢ্য বাংলা নববর্ষ উদ্‌যাপন
 
সিডনি প্রতিদিন ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২ মে (শনিবার) সিডনির কাসুলা পার্কল্যান্ডসে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার-পরিজন সহ ১০০ জনেরও বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
 
অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার, আনন্দঘন মিলনমেলা এবং আন্তরিক মতবিনিময়ের সুযোগ। বিশেষ করে নবাগত শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময় প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতা ও বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
এতে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যসহ বহু সিনিয়র অ্যালামনাই উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সবাই একসঙ্গে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন এবং পারস্পরিক সৌহার্দ্য আরও গভীর করেন।
 
আয়োজকরা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও সংরক্ষণ করতে এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
 
দিনব্যাপী এ অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীদের কাছে এটি এক আনন্দঘন স্মৃতি হয়ে থাকবে।

বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন:

Top