আয়কর মেলা শুরু আজ


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ২২:৪৪

আপডেট:
১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৫

আয়কর মেলা শুরু আজ

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারা দেশে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।  প্রতিবছরের মতো করদাতাদের জন্য এবারও আয়কর মেলায় কর বিবরণী থেকে শুরু করে কর পরিশোধের জন্য থাকবে ব্যাংক ও বুথ। একই ছাদের নিচে মিলবে সব সেবা। করদাতাকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে। 



মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এ ছাড়া ই-পেমেন্টের জন্য থাকবে পৃথক বুথ। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এসব তথ্য জানান।



‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’-এ স্লোগানে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে দেশব্যাপী আয়কর মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরে চার দিন, ৪৮ উপজেলায় দুই দিন এবং আট উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করবে এনবিআর। সব মিলিয়ে এবার দেশের ১২০ স্থানে অনুষ্ঠিত হবে এ মেলা। 



অন্যবার যেসব সুযোগ-সুবিধা ছিল তার পাশাপাশি এবার মেলায় মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাসহ সেনাবাহিনীর সদস্যদের জন্য আলাদা বুথ থাকবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top