লন্ডনে লেবার পার্টির নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ০৪:০২

আপডেট:
১২ আগস্ট ২০২৬ ০২:৫৪

লন্ডনে লেবার পার্টির নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা

প্রভাত ফেরী ডেস্ক: পূর্ব লন্ডনের সংসদীয় আসন পপুলার লাইমহাউসে লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। রোববার (২৭ অক্টোবর) রাতে লেবার পার্টির সদস্যদের সরাসরি ভোটে জিতে মনোনয়ন নিশ্চিত করেন তিনি।



লেবার পার্টি  ৫৩০ সদস্য ভোট দেন। ভোটে আফসানা জয়ী লেও তিনি কত ভোট পেয়েছেন তা জানায়নি লেবার পার্টি।



১৯৯৭ সাল থেকে আসনটি লেবার পার্টির দখলে রয়েছে। লেবার পার্টির দুর্গ খ্যাত আসন থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আসন্ন নির্বাচনে আফসানার বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা।



আফসানার আসনে তার প্রতিদ্বন্দ্বী থাকছেন আমিনা আলী। তাকে অভিনন্দন জানিয়ে আফসানা বলেছেন, সবার সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top