কাশ্মীর যাচ্ছেন ইমরান খান


প্রকাশিত:
১৪ আগস্ট ২০১৯ ০৭:১৬

আপডেট:
১ মার্চ ২০২৬ ১৩:৩৩

কাশ্মীর যাচ্ছেন ইমরান খান

প্রভাত ফেরী ডেস্ক: কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে আজাদ কাশ্মীর যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার মোজাফফরাবাদের অ্যাসেম্বলিতে ভাষন দিবেন তিনি। খবর ডন জিয়ো নিউজ উর্দূর।



 



পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস পালনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার আজাদ কাশ্মীর সফর করবেন। এবং তিনি আজাদ কাশ্মীরের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাশ্মীর সংকট নিয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেবেন।



 



কাশ্মীরের স্বায়ত্বশাসন বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ১৪ আগস্ট দেশের স্বাধীনতা দিবসেকাশ্মীর সংহতি দিবসপালনের সিদ্ধান্ত নেয়।



 



এছাড়া হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকেকালো দিবসহিসেবে পালন করবে পাকিস্তান।



 



গত আগস্ট নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।



 



কাশ্মীরী সংগঠনগুলো বলেছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের অর্থ হলো সেখানকার অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।



 



কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে পাকিস্তান। ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াইয়ে কাশ্মীরি জনগণকে রাজনৈতিক,কূটনৈতিকসহ সর্বপ্রকারের সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top